পিকআপ ভ্যান, হাইয়েস মাইক্রোবাস ও মোটরসাইকেল

চাঁদপুর জেলা পুলিশের বহরে যুক্ত হলো যানবাহন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০৭:৫০ পিএম
চাঁদপুর জেলা পুলিশের বহরে যুক্ত হলো যানবাহন

চাঁদপুর জেলা পুলিশের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত নতুন যানবাহন আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। জেলা পুলিশের বহরে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে দু'টি পিকআপ ভ্যান, একটি হাইয়েস মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল। পুলিশ সুপার  (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত) মো. রবিউল হাসান সোমবার ২৯ জুন,২০২৬ ইং তারিখ যানবাহনগুলো আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে