লক্ষ্ণীপুর মেঘনা নদীর পাড় থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ১২:০৬ পিএম
লক্ষ্ণীপুর মেঘনা নদীর পাড় থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

লক্ষ্ণীপুরের কমলনগর উপজেলায় নিখোঁজের চার দিন পর মেঘনা নদীর পাড় থেকে দিনমজুর  নুর আলম (৩৩) এর  মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুর আলম বশির আলমের ছেলে। তার বাড়ি কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জগবন্ধু এলাকার জমাদার বাড়িতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর আলম পেশায় দিনমজুর ছিলেন। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কমলনগর  উপজেলার মাতাব্বরহাট এলাকায় মেঘনা নদীর পাড়ে ব্লকের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ জানায়, মরদেহের হাত ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্ণীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে