বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল সোমবার এ উপলক্ষে লাকসাম উত্তর বাজার বিএনপি কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে বিএনপির প্রার্থী মোঃ আবুল কালাম। লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি ও লাকসাম উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও লাকসাম পৌরসভা সাবেক মেয়র আলহাজ্ব মজির আহমদের সভাপতিত্বে ও লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল ও লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম পরিচালনায় এতে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ নুর উল্লাহ রায়হান, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবুল হাসেম মানু, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, নুর হোসেন চেয়ারম্যান, মিডিয়া ম্যানেজার বেলাল রহমান মজুমদার, লাকসাম পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, লাকসাম উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান ফারুক, সেক্রেটারী আনিসুর রহমান দুলাল, উপজেলা সেচ্ছাসেবক দল আহবায়ক মাসুদ রানা বেলাল, সদস্য সচিব নুরে আলম, লাকসাম পৌরসভা সেচ্ছা সেবক দলের আহবায়ক মাহবুবুল হক মনু,সদস্য সচিব আফজাল হোসেন প্রমুখ।