চাঁদপুরে পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ০৮:২১ পিএম
চাঁদপুরে পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিধান করালেন চাঁদপুর জেলার পুলিশ সুপার। সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, চাঁদপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন- বিশ্ব জিৎ নাথ, হৃদয় দাস, মোঃ রাসেল, পলাশ মিয়া, মোঃ মনির উদ্দিন, মোঃ সফিউল আলম, লিয়াকত মোহাম্মদ সাগর, মোঃ আরিফুল ইসলাম এবং সুমি রানী দাশ। র‌্যাংক ব্যাজ পরিধান শেষে চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. রবিউল হাসান পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), চাঁদপুর।

আপনার জেলার সংবাদ পড়তে