চাঁদপুর প্রেসক্লাবে ইইউর নির্বাচন পর্যবেক্ষক দল

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ২০ জানুয়ারী, ২০২৬, ০৭:১৭ পিএম | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০৭:১৭ পিএম
চাঁদপুর প্রেসক্লাবে ইইউর নির্বাচন পর্যবেক্ষক দল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণে চাঁদপুর সফর করেছেন ইউরোপীয় ইউনিয়নের(ইইউর) পর্যবেক্ষক দল।মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় ও পরিদর্শন করেন তারা।এর আগে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এরশাদ উদ্দিন এবং জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান ও জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফার সাথে সাক্ষাৎ করেন।  দুই সদস্য বিশিষ্ট পর্যবেক্ষক টিমের প্রধান মাযা হারালিমেনন এবং লার্স প্লাগম্যান জানান,আমরা ৫৪ জনের একটি টিম বাংলাদেশে এসেছি। এদের মধ্যে প্রতি দু'জনের একটি টিমের সাথে দোভাষীসহ চারজন দুই থেকে তিনটি জেলায় পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন।  এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের প্রধান মাযা হারালিমেনন  জানান, আমরা চাঁদপুর ও কুমিল্লা'র দায়িত্বে কাজ করছি। তবে, এখনো নির্বাচন বিষয় নিয়ে কোনো মতামত দিতে পারছিনা। আমরা মাঠে কাজ করছি। আমাদের কাজ সম্পূর্ণ হওয়ার পর আমাদের সকল তথ্য আমরা ঢাকায় আমাদের কোর (প্রধান) টিমের কাছে হস্তান্তর করবো বলে জানান। এছাড়াও তারা বিভিন্ন রাজনৈতিক দলের স্টেকহোল্ডারদের সাথে সাক্ষাৎ করবেন বলেও জানিয়েছেন। এসময় মতবিনিময়কালে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী'র সাথে তারা সৌজন্য সাক্ষাৎ শেষে বিদায় নেন।  পর্যবেক্ষক দল জানায়, নির্বাচন প্রশাসন, প্রার্থী, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নাগরিক পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করবেন ইইউ। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও তাদের কার্যক্রম চলবে। এর আগে শুভেচ্ছা বিনিময় ও পরিদর্শনকালে তাদেরকে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে  ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন, সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফ। এ সময় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে