বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) :
| আপডেট: ২১ জানুয়ারী, ২০২৬, ০৬:১২ পিএম | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৩ পিএম
বেগম খালেদা জিয়ার  মৃত্যুতে দোয়া

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী ও বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বেগমগঞ্জে কুরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে।  গতকাল চৌমুহনী পাবলিক হল চত্বরে জাতীয়তাবাদী ওলামা দল বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বরকত উল্ল্যা বুলু। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন ও গণতন্ত্রের প্রতীক। তার মৃত্যুতে সারা দেশ শোকাহত। জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে জিয়া পরিবারকে জনগণ কতটা ভালোবাসে। তার অনুপস্থিতিতে দেশ একজন সফল ও জনপ্রিয় প্রধানমন্ত্রীকে হারিয়েছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম। জাতীয়তাবাদী ওলামা দল বেগমগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কাজী মাওলানা আবদুল আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফখরুল ইসলাম (এম.এ), চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন ও সদস্য সচিব মহসিন আলম, বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আহসান উল্ল্যা, যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, চৌমুহনী পৌর ইমাম কমিটির সাধারণ সম্পাদক ও কাচারি বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমেদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইসমাইল হোসেন দুলাল, মালেক, সদস্য সচিব আবতাব উদ্দিন মাসুদসহ বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে  খালেদা জিয়ার ও জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে