নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউপির পরিকোটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেনবাগ উপজলার ৩ নং ডমুরুয়া ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের উদ্যোগে ওই স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সন্ধ্যার পর পরিকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার ডমুরুয়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - নোয়খালী-২ ( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনের বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক। এ সময় অন্যান্যর মধ্যে নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা মহিলা দল আহবায়কর সুফিয়া আক্তার মনি মেম্বার, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও ডমুরুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, সেনবাগ পৌর বিএনপি'র সদস্য সচিব শহিদুল ইসলাম, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হান্নান লিটন, বিএনপি নেতা বাহার উল্লাহ বাহার, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক সেক্রেটারী ফারুক বাবুল, সেনবাগ পৌর বিএনপি যুগ্ম আহবায়ক মির্জা মোস্তফা, সেনবাগ পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক মো. হুমায়ন কবির হুমু, ডমুরুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া, কেশারপাড় ইউপি চেয়ারম্যান আবদুল হক সুমন, কেশারপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম চৌধুরী, পৌরসভা বিএনপির নেতা রহিম উল্লাহ চৌধুরী সুজন, যুবদল নেতা মহিন উদ্দিন মহিন, ছাত্রদল নেতা মুজিবুর রহমান মুজিব প্রমুখ।