নোয়াখালী ২( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির দলীয় সিন্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী কর্মকান্ড পরিচালনা করার অপরাধে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ওই বহিষ্কার আদেশ দেওয়া হয়। উল্লেখ ঃ নোয়াখালী ২ সেনবাগ- সোনাইমুড়ী আংশিক আসনে কাজী মফিজুর রহমান বিএনপি প্রাথী হিসেবে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল সাবেক টানা ৫ বারের এমপি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুককে ধানের শীষ মার্কার প্রাথী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে দলের সিন্ধান্তকে অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।এই কারনে কাজী মফিজুর রহমান সহ সারাদেশে আরো ৫৯ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।