ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন সবাই একত্র হয়ে হাত পাখায় ভোট দেন তাহলে সমাজ ও দেশ পরিবর্তন করা সম্ভব। তিনি বলেন ৫৪ বছর দেশ চালানোর পর কী ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কিভাবে ইনসাফ ভিত্তিক রাস্ট্র বাস্তবায়ন করবে তারা। এক শ্রেণির ক্ষমতালোভী ইসলামের বাক্সের পরিবর্তে চাইছে বর্তমান প্রচলিত আইনে দেশ চালাতে। তারা বলছে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে। এটা সম্পূর্ণ একটা ধোঁকা। ইসলামি আন্দোলন ক্ষমতায় গেলে সুন্দর এক দেশ তৈরি হবে, ইসলাম শক্তিশালী হবে, মানবতা রক্ষা পাবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। চরমোনাই পীর কুমিল্লা-৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে ইসলামি আন্দোলনের প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদকে হাত পাখা মার্কা তুলে দেন। তিনি হাত পাখা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। তিনি সোমবার সকালে লাকসামে স্টেডিয়াম মাঠে ইসলামী আন্দোলন হাত পাখা মার্কার সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। কুমিল্লা-৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন মুফতি হাবিবুর রহমান কুয়াকাটা, ছাত্রনেতা ইমরান হোসেন, মুফতি আবু ইউসুফ মাদানী, শহীদ উল্লাহ, ছাত্রনেতা আবদুর রহমান, মোরশেদুল আলম, ছাত্রনেতা রায়হান, হাফেজ মাও. নুর উদ্দিন হামেদী, নির্বাচন সমন্বয়ক কুমিল্লা দক্ষিন মনিরুল ইসলাম প্রমূখ।