হাটহাজারীতে গণমাধ্যম কর্মীদের সাথে প্রশাসনের মতবিনিময়

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:২৪ পিএম
হাটহাজারীতে গণমাধ্যম কর্মীদের সাথে প্রশাসনের মতবিনিময়

চট্টগ্রামের   হাটহাজারীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ে মত বিনিময় করেছেন উপজেলা প্রশাসন। গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। সভায় উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শাহেদ আরমান, থানা পুলিশের প্রতিনিধি, ্র্যাব, বিজিবি, সেনা বাহিনীর নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশাসনেন কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।  সভাপতির বক্তব্যে ইউ এন ও বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহনযোগ্য করতে সরকার আন্তরিক ভাবে কাজ করছেন। নির্বাচনে সাধারণ ভোটারগন যাতে  সকল ভয়ভীতি উপেক্ষা করে নিজেদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োহ করতে পারে এজন্য গণমাধ্যম কর্মীদের  সার্বিক সহযোগিতার কামনা করা হয়। নির্বাচন গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন এই নির্বাচনকে গ্রহনযোগ্য করতে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। প্রত্যেক ভোট কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবে। ভোট কেন্দ্র সি সি ক্যামরা ও পুলিশের বডি ক্যামরা থাকবে বলে তিনি উল্লেখ করে বলেন নির্বাচন কমিশন কেন্দ্রীয় ভাবে ভোট কেন্দ্র মনিটরিং করবে। তাই কেন্দ্রে কোন বিশৃঙ্খলা সহ্য করবে না প্রশাসন, এটিই সরকারের কঠোর নির্দেশনা। হাটহাজারী সংসদীয় আসনে চারজন ম্যাজিস্ট্রেট এখন থেকে তাদের দায়িত্ব পালন করছে। সভায় গণমাধ্যম কর্মীরা নির্বাচন পর্যবেক্ষণ বিষয় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। ইউএনও এসব বিষয় রিটানিং কর্মকর্তার সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন উপস্থিত গণমাধ্যম কর্মীদের।

আপনার জেলার সংবাদ পড়তে