ঈদগাঁওতে যৌথ বাহিনীর সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৩৯ পিএম
ঈদগাঁওতে যৌথ বাহিনীর সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় পশ্চিম ভোমরিঘোনা, চৌধুরী পাড়া, ঈদগাঁও বাসস্টেশন এবং কালিরছড়া বাজার এলাকায়  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়েছে। ২ ফেব্রুয়ারি সোমবার কক্সবাজারের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সমন্বয়ে পঠিত যৌথবাহিনী কর্তৃক এ সচেতনতা কার্যক্রম চালানো হয়  । মোঃ কামরুল ইসলাম, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট,কক্সবাজার, মোঃ তানভীর আহমেদ, ক্যাপ্টেন বাংলাদেশ সেনাবাহিনী, এটিএম শিফাতুল মাজদার, অফিসার ইনচার্জ, ঈদগাঁও থানা, কক্সবাজার এ সময় উপস্থিত সাধারণ ভোটারদের উদ্দেশ্যে দিক নির্দেশনা ও সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।   অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভোটার ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে