বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নির্বাচন হতে সরে গেলেন

লাকসামে বিএনপির নির্বাচনী জনসভা

এফএনএস (এমএসআই জসিম; লাকসাম, কুমিল্লা) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:০৮ পিএম
লাকসামে বিএনপির নির্বাচনী জনসভা

লাকসামে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা নির্বাচন হতে সরে গেছেন। শুক্রবার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি আলহাজ্ব মজির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা ৯ আসনের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক লাকসাম উপজেলার বিএনপির সভাপতি ও চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম।  বিশেষ বক্তা ছিলেন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা। জনসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ নুর উল্লাহ রায়হান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবুল হাশেম মানু, লাকসাম পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক প্রমূখ এবং জনসভা পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শাহ আলম, পৌরসভা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মনির আহমেদ। নির্বাচনী জনসভায় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা বিএনপির প্রার্থীকে সমর্থন করে নির্বাচন হতে সরে গেছেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে