কিশোরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:২১ পিএম
কিশোরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

কিশোরগঞ্জের মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।  ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়া গ্রামে অবস্থিত "জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি" প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা,বই পাঠ,রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে  পুরস্কার প্রদান  করা  হয়েছে। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা  মো:আমিনুল হক সাদী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের সহ সভাপতি এনামুল হক বাবুল, সহসাধারণ সম্পাদক শিল্পী নিরব রিপন, শিক্ষার্থী ঈশান,মাসুম রানা,রিফাত,আদিবা হক,আফিফা হক প্রমুখ।  এর আগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটির শুভ উদ্বোধন করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক (জেলা লাইব্রেরিয়ান) আজিজুল হক সুমন।  এসময় উপস্থিত ছিলেন বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো:রুহুল আমিনসহ গ্রন্থাগারের দায়িত্বশীলগণ। পরে পাঠাগারের একটি প্রতিনিধিদল জেলা শহরের আলোরমেলাস্থ জেলা সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন। এসময় জেলা প্রশাসন ও  সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা কর্মচারী, বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ দায়িত্বশীলগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক গণমাধ্যম প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে