০৯/০২/২০২৬ খ্রি. তারিখ সোমবার চাঁদপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব নুরুননাহার এবং ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ সাইদুল ইসলাম-এর প্রাণবন্ত সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সকলের সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ মাসুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠা ও পরমত সহিষ্ণু জাতি গঠনে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমান, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীবন কানাই সাহা। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার ও তাদের কৃতিত্বের স্বীকৃতি সরূপ সনদ বিতরণ করেন। শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, বিএনসিসি, গার্ল ইন রোভার, রেডক্রিসেন্ট ইউনিটসহ সকলে অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তোলে। পরিশেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।