চাঁদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সকালে চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে উক্ত ব্রিফিং সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. রবিউল হাসান।
ব্রিফিংয়ে পুলিশ সুপার
নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সর্বোচ্চ সততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার পাশাপাশি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার লক্ষ্যে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
উক্ত ব্রিফিং-এ নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান,
চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, হাজীগঞ্জ সার্কেল মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মো. খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল মো. জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার, কচুয়া সার্কেল মো. আব্দুল হাই চৌধুরীসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।