খাগড়াছড়ির আসনে বেসরকারি ভাবে ঘোষিত সবশেষ ফলাফলে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়া ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতটম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ সমর্থিত ঘোড়া প্রতীকের প্রার্থী (স্বতন্ত্র) ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৬৮ হাজার ৩১৫। দাড়িঁপাল্লা প্রতীকের জামায়েতের প্রার্থী এড. এয়াকুব আলী চৌধুরী ৫৮ হাজার ৫৪৫ পেয়ে ৩য় অবস্থানে আছেন।
২০৩টি ভোট কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গভির রাতে খাগড়াছড়ি জেলা রিটার্নিং কর্মকর্তা ফলাফলের তথ্য নিশ্চিত করেন। খাগড়াছড়িতে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে ৮৩ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়া। উল্লেখ্য, খাগড়াছড়ি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন।
মোট প্রদত্ত ভোট ৩লাখ ৪৩হাজার ৫৫৯। বৈধ ভোট ৩লাখ ৩৩হাজার ৪৭৯ ভোট। বাতিল ভোট ১০হাজার ৮০। ভোট কাষ্টিং হয়েছে মোট ভোটের শতকরা ৬২ভাগ। জেলায় ভোটের দিন কোথাও কোনো বড় ধরনের গোলযোগের খবর পাওয়া য়ায় নি। পুলিশ,বিজিবি, আনসার-ভিডিপি ছাড়াও সেনাবাহিননী ছিলো সার্বক্ষনিক সতর্ক পাহাড়ায়।