রংপুরে চলন্ত ট্রেনে কাটা পরে যুবকের মৃত্যু

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:২১ পিএম
রংপুরে চলন্ত ট্রেনে কাটা পরে যুবকের মৃত্যু

রংপুরে ট্রেনে কাটা পরে জাওয়াদ আল কাবী মুনীম (২৩) নামে এক যুবকের মৃত্যূ হয়েছে। ইচ্ছাকৃতভাবে চলন্ত ট্রেনের সামনে লাফ দিয়ে ট্রেনে কাটা পরেছে বলে জানা যায়। শনিবার (১৪ ফেব্রুয়ারী) বিকেল ৫ টার নগরীর বিনোদপুর রেলগেট আমতলী নামক স্থানে ট্রেনে কাটা পরে। নিহত জাওয়াফ দিনাজপুর ফুলবাড়ি পৌরসভার সাংতেতুলিয়া এলাকার মোরশিদুর রহমানের ছেলে।  বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ। ’ানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রংপুর নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের বিনোদপুর রেলগেট আমতলী নামক স্থানে বিকেল পৌনে ৫ টার সময় সান্তাহারে হতে ছেড়ে আসা পঞ্চগড় গামী ৭৬৭ নং দোলনচাঁপা ট্রেনের সামনে লাফ দেন। ট্রেনে কাটা পরে ৪ টুকরা হন জাওয়াদ আল কাবী মুনীম নামের ওই এক যুবক। তবে কি কারনে চলন্ত ট্রেনে লাফ দিয়ে আত্মহত্যা করেছে সেই কারন জানা যায়নি।  রংপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ বলেন, ট্রেনে কাটা পরে হত্যার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে