সৌদি আরবে

সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৪জন সহ লক্ষ্ণীপুরের নিহত ৫

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) :
| আপডেট: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:১৫ পিএম | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:১৩ পিএম
সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৪জন সহ লক্ষ্ণীপুরের নিহত ৫

সৌদি আরবের আভহা শহরে ওমরাহ করে ফেরার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলার একই পরিবারের দুই শিশু ও স্বামী-স্ত্রী সহ মোট নিহত হয়েছেন ৫ জন। নিহত মিজানুর রহমান (৪২), তার স্ত্রী মেহের আফরোজ সুমী (৩০),দুই মেয়ে শিশু মোহনা (১৩), ও সুবাহ উপজেলার ভাটরা ইউনিয়নের পাঁচরুখি গ্রামের অসিম উদ্দিন ব্যাপারী বাড়ীর বাসিন্দা। এ ঘটনায় তাদের আরো এক মেয়ে ফাইজা আক্তার (১১) মুমুর্ষবস্থায় হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবারের লোকজন। এছাড়া একই দূর্ঘটনায় গাড়ী চালক একই উপজেলার ভোলাকোট ইউনিয়নের বিষ্ণপুর পাটোয়ারী বাড়ীর আবুল হোসেন পাটোয়ারী খোকার ছেলে হোসেন মোহাম্মদ জিলানী প্রকাশ বাবর (৩০) মারা যান। গতকাল রবিবার সৌদি আরব সময় রাত ৩টা ও বাংলাদেশ সময় রাত ১১টায় সৌদি আরবের আবহা নামক এলাকায় এ ঘটনা ঘটে।এদিকে  পরিবারের সদস্যদের মর্মান্তিক মৃত্যুে তাদের বাড়িতে চলছে শোকের মাতম। বড় ভাই স্থানীয় টিউরী বাজারের ব্যবসায়ী বাহারুল আলম জানান আমার ছোট ভাই মিজানুর রহমান দীর্ঘদিন থেকে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সাথে জড়িত।চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তার ছোট ভাই মিজানুর রহমান তার স্ত্রী মেহের আফরোজ সুমী, তিন কন্যা মোহনা, ফাইজা ও ছোট মেয়ে সুবাহকে পবিত্র হজ্ব পালন করতে গিয়ে সৌদি আরবে যান। গত রবিবার সৌদি আরবের সময় রাত প্রায় তিনটায় পবিত্র হজ্ব পালন শেষে বাসায় ফেরার পথে আবহা এলাকায় দূর্ঘটনায় পতিত হন। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, আপনার ফোন পাওয়ার কিছুক্ষণ আগে আমি বিষয়টি জানতে পেরেছি। লাশ দেশে আনার ব্যপারে সিদ্ধান্ত হলে আমরা সার্বিক সহযোগিতা করবো।

আপনার জেলার সংবাদ পড়তে