চাঁদপুরে বিজয়ী'র ইফতার সামগ্রী বিতরণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩৭ পিএম
চাঁদপুরে বিজয়ী'র ইফতার সামগ্রী বিতরণ

বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবছরের মত এই বছরও চাঁদপুরে স্থানীয়  পরিবারের মাঝে রমজান মাসের জন্য প্রয়োজনীয় নিত্যপন্যের (চাল, ডাল, তেল, বুট, চিনি, লবন,, আলু,মুড়ি, চিড়াসহ নানরকম খাদ্য সামগ্রী) সহযোগিতা প্রদান করা হয়েছে। সোমবার  (১৬ই ফেব্রুয়ারী) চাঁদপুর পুরাণ বাজারে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে বিজয়ী এর  প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি এর পক্ষ থেকে বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান উপস্থিত থেকে “রোজার খুশি”নামে এই পন্য সমাগ্রী তুলে দেন। মুঠোফোনে বিজয়ীর প্রেসিডেন্ট বলেন প্রতি বছরের ন্যায় এই বছরও রোজার খুশি কিছু মানুষের ঘরে পৌছে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টায় অংশগ্রহণ করতে পেরে খুব ভাল লাগছে। ইনশাআল্লাহ সামনেও আমাদের মানবিক ও সামজিক কার্যক্রম অব্যহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে