কিশোরগঞ্জ- ৫ বাজিতপুর-নিকলী আসনের নব নির্বাচিত সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল কে আজ বিকেলে ফুল দিয়ে বরণ করলেন অত্র অঞ্চলের জনতা। আজ বুধবার বিকেলে আগরপুর হতে কয়েকশত হোন্ডা বহরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন, নেতাকর্মীরা। তিনি জনতার উদ্দেশ্যে বলেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন বাজিতপুর-নিকলীর জনগণের সেবা করে যাবেন। তিনি আরো বলেন, আপনার আমাকে যে সম্মান দিয়ে বিজয়ী করেছেন তা আমি চিরদিন মনে রাখব। একই সঙ্গে বাজিতপুর ও নিকলীকে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে উল্লেখ করেন। এ সময় উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনির, শ্রমিক দলের উপজেলা সভাপতি সবুজ মিয়াসহ অসংখ্য নেতাকর্মী।