বি,এন,পি কেন্দ্রিয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের নব নির্বচিত এমপি কামরুজ্জামান সরকারের ভুল-ত্রুটি তুলে ধরার পাশপাশি এলাকার উন্নয়নে পরামর্শ দেয়ার তাগিদ দিয়ে বলেছেন, আমার দ্বারা এখানে কোন পরিবারতন্ত্র থাকবে না,কোন অনিময়ম ও মামলা বাণিজ্য হবে না, সকল কে আইনের মধ্যে থাকতে হবে।তিনি আজ মুন্সীগঞ্জ প্রেসক্লাবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় এ সব কথা বলেন। তিনি বলেন, প্রধান মন্ত্রী তারেক রহমান যা বলবেন এটাই আমার নীতি। তিনি ভবিষৎত পরিকল্পনা তুলে ধরে বলেন, আপনারা মুন্সীগঞ্জকে ভালোবাসলে কোথায় কোথায় সমস্যা তা তুলে ধরুন, পরামর্শ দিন।তিনি বলেন, সন্ত্রাস,চাঁদাবাজি ও টেন্ডারবাজি সংস্কৃতি হতে বের হয়ে আসতে হবে। এ সময় শহর বিএনপির আহ্বায়ক এ কে এম ইরাদত মানু, জেলা বিএনপি’র সদস্য মো: শহিদুল ইসলাম,সুলতান আহমেদ তার সঙ্গে ছিলেন। গণমাধ্যম কর্মীদের মধ্যে সিনিয়র সাংবাদিক মঞ্জুর মোর্শেদ, আরিফ উল ইসলাম মো: মাহবুবুর রহমান,শহিদ ই হাসান তুহিন, নাসির উদ্দিন উজ্জল,মোজাম্মেল হোসেন সজল, সোনিয়া হাবিব লাবনী প্রমুখ বক্তব্য রাখেন।