টাঙ্গাইলের দেলদুয়ারে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। উপুজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ খান, সহ-সভাপতি মো. আজাদ মিয়া, উপজেলা যুবদল আহবায়ক অপু তালুকদার শিপলু প্রমূখ।