মুন্সীগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ - ৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম।আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রদান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার , স্থানীয় সরকার বিভাগের উপ -পরিচালক মৌসুমী মাহবুব , কৃষি সম্প্রসারন অদিদপ্তরের উপ -পরিচারক ড. মোঃ হাবিবুর রহমান , অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরসকার বিতরণ করা হয়।আলোচনা সভায় বক্তারা বলেন , ভাষা শহীদদের আত্নত্যাগই বাঙ্গালীর স্বাধিকার আন্দোলনের ভিত্তি গড়ে দেয় , যা পরবর্তীতে স্বাধীনতার পথ প্রশস্ত করে দেয় এবং ২৪ এর জুলাই আন্দোলনের পথ প্রদর্শন করে।এই চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌছে দিতে বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গিকার গ্রহন করা অত্যন্ত জরুরী ।
এর আগে একুশের প্রথম প্রহরে জেলা শিল্পকলা একাডেমী সংলগ্ন শহীদ মিনারে শহীদদের আত্মার প্রতি শ্রদ্বা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ও তাদেও বিদেহী আতামার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।