চাঁদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:১০ পিএম
চাঁদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

বিনম্র শ্রদ্ধা ও গভীর ভাবগাম্ভীর্যের সঙ্গে চাঁদপুর জেলা পুলিশ ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’ পালন করেছে। অমর একুশের প্রথম প্রহর(২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুলিশ সুপার মো. রবিউল হাসান জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময়  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর'সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে