ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৫৪ পিএম
ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযুদ্ধের ইতিহাস ও গবেষণা কার্যক্রম জোরদার করতে ‘ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ’-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার স্বাধীনতা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে মো. শফিকুল ইসলাম মুকুল সভাপতি এবং মামুন তরফদারকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্য, স্থানীয় মুক্তিযোদ্ধা, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, গবেষণা কার্যক্রম জোরদার এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে