কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বাজিতপুর সরকারি কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তপক অর্পন করা হয়। ওই রাতেই শহিদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এদিকে আজ শনিবার সকাল ৯টার দিকে বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাইয়ুম খান হেলালের নেতৃত্বে শহিদ ব্যধিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।