বাজিতপুরে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:১৫ পিএম
বাজিতপুরে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

কিশোরগঞ্জ- ৫ (বাজিতপর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের উপস্থিতিতে আজ শনিবার সকার ১১টায় আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষ্যে উপজেলা হল মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন। এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সভপতিত্ব করেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম সোহাগ। এসময় শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন পেশার লোকজনেরা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনির, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল ফজল হোসেন, মোস্তফা আমিনুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ আলী আহসান সবুজ।

আপনার জেলার সংবাদ পড়তে