গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে পরিষদ সভাকক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনের সংসদ সদস্য মু. সালাউদ্দিন আইউবী।
আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রেজাউর রহমান মিঠু, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অলি ভৌমিক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম প্রমুখ।
এর আগে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম এর নেতৃত্বে প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা, সংসদ সদস্যের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ প্রশাসন, অফিসার্স ক্লাব, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও সহযোগী সংগঠন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাপাসিয়া শাখা, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাপাসিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি, সাব রেজিস্ট্রারের কার্যালয়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাপাসিয়া শাখা, দূর্নীতি প্রতিরোধ কমিটি, উপজেলা স্কাউটস কাপাসিয়া, মুক্তিযোদ্ধা সন্তান, কাপাসিয়া নির্মাণ শ্রমিক ইউনিয়ন, গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, কাপাসিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কাপাসিয়া মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি, কাপাসিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বিয়ে বাজার, কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এনসিপি প্রমুখ। এছাড়া উপজেলা ব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া করা হয়। বাদ জোহর যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতী মাতৃভাষা পেলো তাদের রুহের মাগফিরাত কামনা করে উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ, কাপাসিয়া মডেল মসজিদ ও কাপাসিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদ মাদরাসায় মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।#