এ যেন বাস্তব ফাটাকেষ্ট চাঁদপুর-৩ আসনে এমপি শেখ মানিক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৪৭ এএম
এ যেন বাস্তব ফাটাকেষ্ট চাঁদপুর-৩ আসনে এমপি শেখ মানিক

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে প্রথম দিনেই সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের ঝটিকা অভিযান। রান্নাঘর,খাবার মান,টয়লেট সবকিছু সরজমিন ঘুরে দেখেছেন তিনি। এসময় রোগীদের সাথে সমস্যার কথাও শুনেন। গণপূর্ত বিভাগের কর্মকর্তাকে ফোন করে হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানের ব্যবস্থা নিতে বলেছেন।সেই কথা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। সিনেমার ‘এমএলএ ফাটাকেষ্ট’ খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর  এ যেন বাস্তব ফাটাকেষ্টের ভূমিকায় দেখা গেল শনিবার (২১ ফেব্রুয়ারি চাঁদপুর-৩ সদর আসনের নতুন এমপি.শেখ ফরিদ আহমেদ মানিককে। এদিন দুপুরে আকস্মিক জেলা হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ নবনির্বাচিত এমপির সাথে আলোচনা বৈঠকে মিলিত হন। এসময় এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন,সামনের দিনগুলোতে যেন মানুষ স্বাস্থ্য সেবা পায় সেদিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে।মাননীয় প্রধানমন্ত্রীর যে চাহিদা তা আপনাদের পূরণ করতে হবে। আপনারা মানুষকে যথাযত সেবাটা দেন। সময় মতো হাসপাতালে আসেন।আপনারা আমরা সবাই মিলে চেষ্টা করলে যত সমস্যা থাকুক তা কিন্তু সমাধান করা সম্ভব। আপনাদের বিরুদ্ধে অনেক সময় শুনা যায় সময় মতো চেম্বারে আসেন না।ঠিকমত রোগী দেখা হয়না। এখন থেকে কোন দালাল আর হাসপাতাল এলাকায় থাকবে না। যদি থাকে তাদের নাম তালিকা করে দিন আমি ব্যবস্থা নিব। তিনি আরো বলেন, আপনারা রোগীদের কথাগুলো শুনবেন।তাদের সমস্যা গুলো শুনবেন।একটি কথা আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে চেষ্টা করলে সকল সমস্যার সমাধান সম্ভব।  চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক  ডা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. সৈয়দ আহমেদ কাজলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশফাক আহমেদ চৌধুরী। এর আগে নব নির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে রোগীদের সাথে কথা বলে তাদের সমস্যা গুলো শুনেন।এবং তা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

আপনার জেলার সংবাদ পড়তে