চাঁদপুর প্রেসক্লাবে’র আয়োজনে আলিফ ল্যান্ড মার্ক ডেভেলপারর্স ও আমান সিমেন্ট এর পৃষ্ঠপোষকতায় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল-২০২৬ এবং প্রেসক্লাবের মরহুম সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ফেব্রুয়ারী) বাদ আছর চাঁদপুর প্রেস ক্লাব ভবনের নিচতলা (কমিউনিটি সেন্টারে) চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এমএ লতিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রেস ক্লাবের সাথে বিভিন্ন কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। চাঁদপুর প্রেস ক্লাবের সাথে আমার সম্পর্ক হৃদয়ের। তাই আমি মনে করি আমি একজন সৌভাগ্যবান ব্যক্তি। চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে জনগণের সেবা করতে পারছি। রমজানে দ্রব্য মূল্যের দাম যেন নিয়ন্ত্রনে থাকে। আপনারা সেদিকে খেয়াল রাখবেন। আপনাদের লেখনির মাধ্যমে তা তুলে ধরবেন। আপনারা বাজার মনিটরিং করবেন। কোথাও অনিয়ম দেখলে আমাকে জনাবেন। প্রয়োজনে আপনারা প্রশাসনকে জানাবেন, প্রশাসন ব্যবস্থা গ্রহন করবে। মানুষ যাতে সুন্দরভাবে এবং নির্বিঘ্নে ঈদ পালন করতে পারে এ প্রত্যাশা করছি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার। বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমি প্রথমেই আয়োজকদের ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ করে দেওয়ায়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবার আগে বাংলাদেশ। আমাদের সকলকে নিয়ে বাংলাদেশটা গড়তে হবে। প্রেস ক্লাবে যারা কাজ করেছেন, হয়ত অনেকে পৃথিবী ত্যাগ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি বিজয়ী হাফেজদের ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর পুলিশ সুপার মো: রবিউল হাসান বলেন, চাঁদপুর প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী প্রেস ক্লাব। এ প্রেস ক্লাবের সাংবাদিকরা ঐক্যবদ্ধ। ছোট্ট শিশুরা ৩০পাড়া পবিত্র কোরআনের হাফেজ হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে, এটি খুব সাহসী উদ্যোগ। আমি তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: কবির হোসেন সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) লুৎফুর রহমান,চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.সলিম উল্লাহ সেলিম,চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি তোফায়েল আহমেদ, চাঁদপুর প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোবারক হোসেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান সফিকুজ্জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টু, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি,চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, চাঁদপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর কুমার, চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন শেখ, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, শহিদ পাটোয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সিনিয়র সাংবাদিক ও দৈনিক দিনকাল জেলা প্রতিনিধি মুনির চৌধুরী, প্রেসক্লাব সদস্য ও সংবাদ প্রতিনিধি মো. মিজানুর রহমান, চাঁদপুর সেবা সিটি ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি মো: শাহাদাত হোসেন মানিক,চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মো: মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ অতিথি ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারস এর ব্যবস্থাপনা পরিচালক এইচএম জামাল সাকিব, আমান সিমেন্ট মিলস্ ইউনিট-২ লিমিটেড কুমিল্লার এজিএম ও ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ জিয়াউর রহমান, মেসার্স শরীফ এন্ড ব্রাদার্স ও আমান সিমেন্ট মিলস্ ইউনিট-২ লিমিটেড এর পরিবেশক এবং চাঁদপুর প্রেস ক্লাবের-২০২৬ সালের উপদেষ্টা পরিষদের সদস্য শরীফ মোঃ আশ্রাফুল হক কে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে প্রেস ক্লাবের মরহুম সদস্যদের রুহের মাগফিরাত কামনা, সকল মুসলিম উম্মা, দেশের উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল আমিন মডেল মাদরাসার অধ্যক্ষ আনম ফখরুল ইসলাম মাসুম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য মাওলানা আহম্মদ উল্ল্যাহ।