হোসেনপুরে ইউএনও’র বাজার মনিটরিং

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) :
| আপডেট: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:২৪ পিএম | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:২৪ পিএম
হোসেনপুরে ইউএনও’র বাজার মনিটরিং

কিশোরগঞ্জের হোসেনপুরে পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হোসেনপুর বাজারের সবজি মহল এলাকায় তিনি এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ফল, চাল, মাংস ও মশলার দোকানে অভিযান চালিয়ে মূল্য তালিকা যাচাই ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। অভিযানকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং ক্রেতাদেরও সচেতন থাকার আহ্বান জানানো হয়। ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, রমজানে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে ও ভেজালবিরোধী অভিযান জোরদার করা হবে। কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপজেলা কৃষি অফিসার শেখ মোহাম্মদ মহসিন,খাদ্য কর্মকর্তা জেসমিন আক্তার ও হোসেনপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে