কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা মাজহারুল ইসলাম বলেছেন,কিশোরগঞ্জকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবো। সদর উপজেলার সম্প্রসারিত পরিষদ হল রুমে উপজেলার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে রবিবার দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় তিনি আরও বলেন,আমি একজন সাধারণ মানুষ তাই সাধারণ হিসেবেই চলাফেরা। আর সাধারণ মানুষের কল্যানেই আজীবন কাজ করে যাবো। আপনাদের উত্থাপিত সমস্যগুলো শুনলাম এসবসহ সকল ক্ষেত্রের সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাবো। উন্নয়ন পরিকল্পনা মাফিক এই জেলা শহরকে ঢেলে সাজাবো। আপনারা সরকারি কর্মকর্তাদের সহযোগিতার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা নিয়েই জেলার উন্নয়নে কাজ করে যাব। কিশোরগঞ্জ- হোসেনপুর আমার আসন সীমানা হলেও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে পুরো জেলার উন্নয়নে কাজ করে যাবো। আপনাদের সকলের সহযোগিতা নিয়েই এই জেলাকে একটি সুন্দর মডেল জেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। সদর উপজেলার সম্প্রসারিত পরিষদ হল রুমে উপজেলার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ। তিনি বলেন,সদরে সবচে বড় সমস্যা মাদক। সকলের সম্মিলিত প্রয়াসে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলতে হবে।
সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা সালাতুর রহমান ভুইয়া বলেন, আমাদের সদর উপজেলায় প্রাথমিক শিক্ষাক্ষেত্রে স্থানীয়ভাবে কম শিক্ষক নিয়োগ পায়। বেশিরভাগ হাওরের হয়ে থাকে ফলে নিয়োগ পেয়েই উজানে আসতে চেষ্টা করে। তাই দীর্ঘ বছরের এই ঝঠিলতা থেকে রেহাই পেতে চায় সদর উপজেলাবাসী। কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক আমিনুল হক সাদী বলেন,দীর্ঘ ৩৫ বছর পর এই আসনটি বিএনপির মনোনীত প্রার্থী জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেছে। তাই সাধারণ মানুষের অনেক প্রত্যাশা এই শহরকে পরিস্কার পরিচ্ছন্নতা, জানজটমুক্ত একটি সুন্দর শহর হিসেবে দেখতে চান। আলোচনায় অংশ নেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম ভুইয়া , উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জয়নাল আলম তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ মঈনুর রহমান মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নাজমুল করিম, প্রজিপ কর্মকর্তা মোজাম্মেল হক, ইসলামিক ফাউণ্ডেশন এর হিসাব রক্ষক কাম ফিল্ড সুপার ভাইজার মো শফিকুল আলম সারওয়ার, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ আহমেদ,কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিনিধি আলী রেজা সুমন প্রমুখ। পরে ফেব্রুয়ারি মাসের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কিশোরগঞ্জ সদরের আইনশৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসব সভায় সংশ্লিষ্ট সদস্যগণ, উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তাগণ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, এনজিও প্রতিনিধি, গনমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।