জারইতলা মডেল কমিউনিটি ক্লিনিকটি স্বাস্থ্য সেবা সংকটে

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৫৬ পিএম
জারইতলা মডেল কমিউনিটি ক্লিনিকটি স্বাস্থ্য সেবা সংকটে

কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর মডেল কমিউনিটি ক্লিনিকটি প্রায় সময়ে বন্ধ থাকে বলে অভিযোগ উঠেছে। সপ্তাহে ৫ দিন খোলা থাকার কথা থাকলে ও প্রায় দিনই এ মডেল কমিউিনিটি ক্লিনিকটি বন্ধ থাকার কারণে এই ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে দীর্ঘদিন ধরে। জানাযায় এই ক্লিনিকে একজন মেডিকেল অফিসার, একজন সাকমো, পরিবার কল্যাণ পরিদশিকা একজন, ফার্মাসিষ্ট একজন, আয়া একজন সহ আরো কয়েকজন থাকা কথা থাকলে ও কেউ এই ক্লিনিকে সময় মত আসেনা। সাকমো পদটি দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে। মেডিকেল অফিসার একজন থাকলে ও ডেপুটিশনের অন্যত্রকর্মরত রয়েছেন বলে এলাকাবাসীর অভিযোগ। এসব কারণে হাওর এলাকার ইউনিয়নটির গরিব লোকজন সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে তাদের অভিযোগ। নিকলী উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা এ দিকে কোনো খেয়াল নিচ্ছে না। বর্তমান সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন বকুল দেশের কোনো এক সভায় বলেছেন রোগীদের ডাক্তারদের পিছনে গুরতে হবে না। ডাক্তাররাই রোগীদের পিছনে গুরবেন। মূলত একথাটি যদি সত্যিই হয় তাহলে নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সেবা কেন্দ্রটি কোন পর্যায়ে রয়েছে এ নিয়ে এলাকাবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে