জেলা পণ্য বিপনন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩১ পিএম
জেলা পণ্য বিপনন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা  তেল মনিটরিং কমিটি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি,  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি সংক্রান্ত জেলা ট্রাক্সফোর্স কমিটি ও  জেলা পণ্য বিপনন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। এসময় তিনি বলেন, বাজার মনিটরিং ও অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযানে পাইকারি ও খুচরা বিক্রেতাদের পণ্যের তালিকা প্রদর্শন, রশিদ সংরক্ষণ এবং কোনো পণ্য মজুদ না করার নির্দেশ দেওয়া হয়েছে, যা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, রমজান মাসে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সকল দপ্তর কাজ করছে। তবে বাজারে আমাদের তদারকি বাড়াতে হবে।কোন অবস্থাতেই গরু ও মুরগির মাংসের দাম নির্ধারিত মূল্যের বাইরে যেন বিক্রি না করা হয় সেদিকে নজর রাখতে হবে। মাংসে ভেজাল বা প্রতারণার আশ্রয় নিলে তাকে কঠোর শাস্তির আওয়তায় আনা হবে। প্রয়োজনে জরিমানার সাথে সাথে স্বল্প মেয়াদে জেল দিতে হবে। বাজার মনিটরিং ও অভিযানের সময় ভোক্তার সাথে চেম্বার, ক্যাব ও প্রেসক্লাব প্রতিনিধি সাথে থাকবে।  তিনি আরও বলেন, গত মাসের ২৭ তারিখ জেলা প্রশাসনের আয়োজনে ও চেম্বার এবং ক্যাবের যৌথ বাস্তবায়নে বিপনীবাগ বাজারের যে সভা হয়েছে তার জন্য চেম্বার ও ক্যাব কে ধন্যবাদ । খোলা ময়দানে এধরনের সভা দুই মাস পর পর করলে ভোক্তা ও ব্যবসায়ি উভয়ের জন্য ভাল হয়। আগে গ্রামে গঞ্জে মুড়ি ভাজতো, সেখান থেকে কর্পোরেট কোম্পানিগুলো তাদের থেকে কিনে বেশী দামে বিক্রি করছে। করপোরেট কম্পানি গুলোর অনেক ছোট ছোট ব্যবসায়ীদের ব্যবসা নষ্ট করে দিচ্ছে। সভায় আরও বক্তব্য রাখেন,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী,  চাঁদপুর  চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি তমাল কুমার ঘোষ, নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইসমাইল, জাতীয় ভোক্তা অধিপ্তর সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লা আল ইমরান, জেলা মার্কেটিং  অফিসার রেজাউল করিম, চাঁদপুর জেলা ক্যাবের সাধারণ  সম্পাদক মোঃ বিপ্লব সরকার, সাংগঠনিক সম্পাদক অভিজিত রায়, বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাসুদ আখন্দ প্রমুখ। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জ্যোর্তিময় ভৌমিক, জেলা স্যানেটারি ইন্সপেক্টর এসএম নজরুল ইসলাম, রেস্তোরাঁ মালিক সমিতির যুগ্ম সম্পাদক মাইনু আখনসহ পদ্মা-মেঘনা-যমুনা অয়েল ডিপোর প্রতিনিধি ও চারটি দপ্তর সংশ্লিষ্ট অন্যরা  উপস্থিত ছিলেন।  সভায় বক্তারা বলেন, রমজান ইফতারি পণ্যে যে কোন ভাবেই রং মেশানো যাবে না। রমজানে যাতে কোনভাবেই পণ্যের দাম বৃদ্ধি না হয় সে বিষয়ে চেম্বার পুরানবাজারের ব্যবসায়িদের নিয়ে সভা করেছে বলে উল্লেখ করেন চেম্বার অব কমার্সের সহ সভাপতি তমাল কুমার ঘোষ।

আপনার জেলার সংবাদ পড়তে