ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন নবাগত এমপি

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:১৩ পিএম
ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন নবাগত এমপি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার স্পেন প্রবাসী বিএনপি নেতা ইউনুছ আলী প্রামানিকের বাড়ীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন ফরিদপুর-৪ আসনের নবনির্বাচিত এমপি মোঃ শহিদুল ইসলাম বাবুল খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী মোঃ শহিদুল ইসলাম বাবুল খান বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর উক্ত স্পেন প্রবাসী নেতার বাড়ীতে সৌজন্য স্বাক্ষাতে গেলে এক অনাড়ম্বন পরিবেশে নবাগত এমপিকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করা হয়। জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের উত্তর আলমনগর গ্রামে স্পেন প্রবাসী নেতা ইউনুছ আলী প্রামানিকের বাড়ী। তিনি স্পেন বিএনপি’র সহ-সভাপতি পদে বহাল আছেন। গত শুক্রবার বিজয়ী এমপি উক্ত প্রবাসী নেতার বাড়ী সৌজন্য স্বাক্ষাতে গেলে গ্রাম জুড়ে যেন এক আনন্দের ঢল নেমে আসে। রাস্তার দু’ধারে সারিবদ্ধ মহিলারা পুস্প স্তুপ হাতে নিয়ে নবাগত এমপি’র সারা গায় ছিটাতে থাকেন ফুলের পাপড়ী। মাঝে মধ্যে আঁতশ বাজী ফুটিয়ে মেতে উঠেছিল কিশোর-কিশোরীরা। বিজয় উল্লাসে মাতোয়ারা গ্রামবাসী নৃত্যের তালে তালে গেয়ে উঠেছিল বিজয়ের গান। আবেগঘন মুহূর্তে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ঠোটে ছিল কবির চরন “তোরা সব জয়ের ধ্বনি কররে, তোরা জয়ের ধ্বনি কর, ঔ চেতনে কেতন উড়ে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ের ধ্বনি কর”। এমন সব প্রাণঢালা শুভেচ্ছা পেয়ে আবেগঘন হয়ে ওঠেন নবাগত এমপি। এ সময় নবাগত এমপি’র সাথে ছিলেন উপজেলা বিএনপি ও অংগসংগঠন নেতা মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা, এ.জি.এম বাদল আমিন, মোঃ শাহজাহান শিকদার, শেখ আঃ কুদ্দুস, মঞ্জুরুল হক মৃধা, ওবায়দুল বারী দীপু, মোস্তফা কবির, আঃ কুদ্দুস বাদশা, কামরুল ইসলাম ফিরোজ, আলমগীর মোল্যা, মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, আঃ ওহাব মোল্যা, শেখ মোস্তফা, মোস্তফা মোল্যা, শুভ সালাউদ্দিন মোল্যা, আলামিন মোল্যা, আসাদুজ্জামান কাঞ্চন, পি.এম কামরুল হাসান ও দিদারুল ইসলাম সহ প্রবাসী নেতার ভাই ভাতিজা ও স্বজনরা। সোমবার স্পেন প্রাবাসী নেতা জানান, প্রিয় নেতা শহিদুল ইসলাম বাবুলকে নির্বাচনে বিজয়ী করার জন্য প্রায় এক মাস আগে সুদুর স্পেন থেকে ঢাকা আসেন। পরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে গ্রামের বাড়ীতে পদার্পন করেন। একই দিন উপজেলা বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী ও ভোটারদের নিয়ে নির্বাচনী বৈঠক সহ ভোজন পর্ব শুরু করেন। টানা একমাস কাল উক্ত প্রবাসী নেতার এলাকায় তিনি নিজে নির্বাচনী ব্যায়ভার বহন করেন। সেইসাথে উক্ত প্রবাসী নেতা মানুষের দ্বারে দ্বারে প্রিয় নেতার জন্য ভোট ভিক্ষা করতে থাকেন। তিনি আরও জানান, অনেক চড়াই উৎরাই পেরিয়ে অত্র আসনে স্বাধীনতার পর এই প্রথম সরসরি নির্বাচনে বিএনপি বিজয় লাভ করেছে। এ বিজয় আমাদের সকলের আত্নার প্রেম বন্ধনে গাঁথা। প্রায় ৫৩ হাজার ভোট ব্যাবধানে ধানের শীষের এ বিজয়কে অত্র আসনে আমরা ঐতিহাসিক বিজয় বলে মনে করছি। তাই অনেক সাধনার ফসল বিজয়ী নেতাকে নিজ বাড়ীতে পেয়ে গ্রাম, মহল্লা, আড়াপাড়া ও পরিবার পরিজন সহ আমরা সবাই আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছিলাম। এ বিজয়ের ধারা যাতে অদুর ভবিষ্যতেও অব্যাহত থাকে সে ব্যাপারে সকলকে কাজ করার জন্য স্পেন প্রবাসী নেতা আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে