মুন্সীগঞ্জ-২ আসনের (লৌহজং- টঙ্গীবাড়ি) নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদের সঙ্গে লৌহজং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে লৌহজং উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজন এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা, জনসেবা সহজীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হোন। তিনি সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার, লৌহজং থানার ওসি মনিরুল ইসলাম, লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাহমিদা লস্কর, প্রনী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার, সরকারি লৌহজং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহিদুর রহমান সিকদার, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, নির্বাচন অফিসার জীবন ইবনে মাসুম, সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সিসহ বিভিন্ন দপ্তরের প্রধানসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।