রাউজানে

কুরআন শিক্ষা কোর্স ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৫৬ পিএম
কুরআন শিক্ষা কোর্স ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন

সামাজিক ও ধর্মীয় সেবামূলক সংগঠন আল ইত্তিহাদ ফাউন্ডেশন-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি কুরআন শিক্ষা কোর্স ও অসহায়-দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি মাওলানা হারুনূর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা রায়হান চৌধুরীর সঞ্চালনায় গতকাল এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া রমজানের তাৎপর্য বিবেচনায় সংগঠনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের ১২০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আইয়ুব আলী, জনাব আবুল হোসেন (মাইজ্জে মিয়া), জনাব ফজলুল আজিম চৌধুরী, জনাব শাহরিয়ার কবির চৌধুরী; সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহমুদুল্লাহ; সহ-সভাপতি মোহাম্মদ মুসা; সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাহদী হাসান; সাংগঠনিক সম্পাদক মো. শেরখান চৌধুরী; অর্থ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন; মিডিয়া বিষয়ক সম্পাদক মো. জাবেদ হোসাইন; দপ্তর সম্পাদক হাফেজ এরফান চৌধুরী; হাফেজ তানজিল; মো. আব্দুল আলীমসহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ। বক্তারা বলেন, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং কুরআনের আলো সর্বস্তরে পৌঁছে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন উপদেষ্টা মাওলানা জয়নাল আবেদীন। সংগঠনের পক্ষ থেকে সভাপতি মাওলানা হারুনূর রশিদ সকল দাতা, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে