চাঁদপুরে সুন্দরতম স্থাপনা কাজী আলী হোসেন জামে মসজিদ ও মাদরাসা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:২১ এএম
চাঁদপুরে সুন্দরতম স্থাপনা কাজী আলী হোসেন জামে মসজিদ ও মাদরাসা

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে অবস্থিত কাজী আলী হোসেন জামে মসজিদ,মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স।  উপমহাদেশে সুন্দরতম স্থাপনা তাজমহলের আদলে তৈরি একটি দৃষ্টিনন্দন স্থাপত্য। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদটি এর অপরূপ সৌন্দর্য, সুউচ্চ মিনার এবং মুঘল শৈলীর জন্য স্থানীয়ভাবে বেশ পরিচিত ও দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। চাঁদপুর শহর লাগুয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন  তরপুরচন্ডী। এখানকার নামকরা  কাজীবাড়ি। আলী হোসেন কাজীর ছেলেরা রাজধানীর মিরপুরে প্রিন্স বাজারসহ প্রিন্স গ্রুপের মালিক।যার পরিচালনায় রয়েছেন কাজি বেলাল হোসেন সহ পরিবারের অন্যান্য সদস্যরা। তাদের অর্থায়নে চাঁদপুরের গ্রামের বাড়িতে বাবার নামে মসজিদ মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্স  এবং মায়ের নামে হাসপাতাল নির্মাণ করে। এ দুটি স্থাপনা খুবই দৃষ্টিনন্দন। বিশেষ করে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের বিশেষত্ব এবং আধুনিক  

স্থাপত্যশৈলী: তাজমহলের আদলে নির্মিত এই মসজিদে গম্বুজ ও মিনারগুলোর ডিজাইনে নান্দনিকতার ছোঁয়া রয়েছে।

পর্যটন আকর্ষণ: নান্দনিক কারুকাজের কারণে চাঁদপুর শহরের আশেপাশে এটি একটি পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিতি পাচ্ছে।  চাঁদপুরের তরপুরচন্ডীতে অবস্থিত এই তাজমহল সাদৃশ্য মসজিদটি স্থানীয় মুসলিম ধর্মাবলম্বীদের জন্য একটি সুন্দর ইবাদতখানা এবং স্থাপত্যপ্রেমীদের জন্য একটি দর্শনীয় স্থান।কাঠের পোল,বি.টি. রোড,চাঁদপুরে   অবস্থিত এটি।

আপনার জেলার সংবাদ পড়তে