কুলিয়ারচরে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৩, আটক ২

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৪৮ পিএম
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৩, আটক ২

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নে ভরাডুল গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো: নাদিম মিয়ার নির্দেশে মোছা: হ্যাপি আক্তার, নাসিমা বেগমসহ কয়েকজন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে প্রবাসী মো: নুরুজ্জামানের বাড়ীতে গত ২৩ ফেব্রুয়ারী সন্ধ্যার দিকে হামলা চালালে মহিলাসহ আহত হয়েছে ২ জন। আহতরা হলেন সিমা আক্তার (৪০), তামিম ইসলাম হৃদয় (১৮), মো: নিবিড় মিয়া (১০)। এদেরকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ভরাডুল গ্রামের মৃত মুর্শিদ মিয়ার ছেলে নাদিম মিয়া (৩৮) ও স্বামী- মো: নাদিম, হ্যাপি আক্তার (৩০) কে আজ মঙ্গলবার দুপুরে কুলিয়ারচর থানার পুলিশ কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছে। মামলা নং- ১৮, ধারা- ৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/১১৪ প্যানেল কোড- ১৮৬০ রুজু করা হয়েছে। মামলার বিবরণীতে জানা গেছে, নাদিম মিয়া ও তার স্ত্রী হ্যাপী আক্তার এলাকায় নেশা জাতীয় ট্যাবলেট করে। এরই রেশ ধরে তারা তামীম, নিবিড়, সিমাকে রক্তাক্ত জখম করে। তাদের ঘর থেকে এক ভরি ওজনের স্বর্ণালঙ্কার নগদ টাকাসহ নিয়ে গেছে বলে মামলায় উল্লেখ আছে। মামলার বাদী সিমা আক্তারের দাবী আসামীগণ প্রায় সময়ই নেশাগ্রস্থ হয়ে তাদেরকে বিভিন্ন সময়ে নানাভাবে হুমকি দিয়ে আসছে বলে দাবি করেন। কুলিয়ারচর থানার চলতি দায়িত্ব অফিসার ইনচার্জ খোকন সরকার জানান, আসামীদ্বয়কে কিশোরগঞ্জ কোর্টে চালান দেওয়া হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে