বাজিতপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে ৭জন ডাক্তারের যোগদান

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৪৮ পিএম
বাজিতপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে ৭জন ডাক্তারের যোগদান

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন বকুল বলেন, এখন থেকে ডাক্তারের পিছনে আর ঘুরতে হবে না। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট্য হাসপাতাল। প্রতিদিন এই হাসপাতালে ৪০০ থেকে ৫০০ রোগী জরুরি বিভাগে সেবা নিতে আসেন। কিন্তু এ হাসপাতালে সিটে থাকা রোগীদের খাবারের মান নিম্ন মানের বলে রোগীদের অভিযোগ। চলতি বছরের গত ১৯ ফেব্রুয়ারি বৃহঃপতিবার ৭ জন নতুন ডাক্তার যোগদান করেছেন। এ নিয়ে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ১০ জন ডাক্তার পুর্ণ হলো। নব যোগদানকৃত ডাক্তার গণ হলেন, ডা. মোঃ আলভী হাসান, ডা. লাবিবা আলম খান, ডা. তাজকিয়া আশরাফি, ডা. মোঃ ফয়সাল মিয়া, ডা. মোঃ আমিনুল হক, ডা. নিগার জাহান ও ডা. ব্রততী সাহা। তাদের যোগদানের মাধ্যমে বাজিতপুর সরকারি হাসপাতালে গতি বাড়বে বলে অনেকে আশা করছেন। জানা যায় শিশু ও মাতৃস্বাস্থ্যসেবায় উন্নয়ন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন এ প্রতিনিধিকে বলেন, নতুন চিকিৎসকদের যোগদানের ফলে স্বাস্থ্য সেবা আরও ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, আমরা চায় সাধারণ মানুষ স্বাস্থ্য সম্মত চিকিৎসা সেবা পাক। নতুন চিকিৎসকদের আগমনে সেই চাপ অনেকটাই কমেছে বলেন তিনি আশা পোষণ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরী বিভাগে ভর্তিরত রোগীরা বলেন, নতুন ডাক্তার আসার ফলে তারা আগের চেয়ে অনেক সেবা পাচ্ছেন বলে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে