নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসন থেকে টানা ৬ষ্ঠ রারে মতো নির্বাচিত সংসদ সদস্য সাবেক বিরোধীদলীয় চিফহুইপ জয়নুল আবদিন ফারুক সেনবাগ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার ৯টি ইউনিয়নের জনপ্রতিনিধদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদের সভা কক্ষে নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত (সহকারী কমিশনার ও পৌরসভা প্রশাসক নুর পেয়ায়া বেগমের) সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সেনবাগ ও সোনইমুড়ী আংশিক আসনের নবনির্বাচিত এমপি জয়নুল আবদিন ফারুক। এসময় উপস্থিত ছিলেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল বাশার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাদিয়া আফরোজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, উপজেলা যুব উান্নয়ন কর্মকর্তা খুরশিদ ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, এলজিইডি প্রকৌশলী সাবিনা ইয়ামিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল হক ,সেনবাগ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি ম্যানাজার মিনারুল ইসলাম সহ বিভাগীয় কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। মতবিনিয় সভায় জয়নুল আবদিন সকল কর্মকর্তাদের সহযোগীতা কামনা করেন এবং তিনি সকল কর্মকর্তাদের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। এসময় তিনি অতিতের সকল ঝড়ঝঞ্জাল ভুলে গিয়ে পুরো উদ্যোম গতিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ মত কাজ করার অঙ্গীকার করেন। একটি শোষনমুক্ত সমাজ ও দেশ গড়ার যে পরিকল্পনা তারেক রহমানের আছে সেগুলি বাস্তবায়ন করার জন্য সর্বাত্বক সহযোগী আশ্বাস দেন। এসময় তিনি দৃঢ় কন্ঠে বলেন, আইনশৃঙ্খলা,মাদক, শিক্ষা,চিকিৎসা স্বাস্থ্য বিষয়ে সর্তক থাকতে হবে। এসময় নির্বাহী অফিসার জয়নুল আবদিন ফারুকে বিষয়গুলির ওপর নজরথাকবে বলে আশ্বত্ব করেন। জয়নুল আবদিন ফারুক বলেন, ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ,খাল খনন ও ইমাম মোয়াজ্জেমদের ভাতা দেওয়া পরিকল্পনা শুরু হয়ে গেছে। ঈদের আগে বিজিএফ কার্ড দেওয়া পরিকল্পনা সরকারের আছে বলেও জানান তিনি । সামনে একশ দিনের যে পরিকল্পনা আছে সে গুলা বাস্তবায়ন করা হবে।