বেগমগঞ্জে ধর্ষণের শিকার গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) :
| আপডেট: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩৬ পিএম | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩৬ পিএম
বেগমগঞ্জে ধর্ষণের শিকার গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের কোয়ারিয়া গ্রামের রাজার বাড়িতে এক প্রবাসীর স্ত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।   ভুক্তভোগী ইতি (২৬) এক সন্তানের জননী। অভিযোগ রয়েছে, গত ২০২৫ সালের অক্টোবর মাসে তার স্বামী দুবাইয়ে অবস্থানকালে বসতঘরের গ্রিল ভেঙে স্বামীর চাচাতো ভাই সালমান (২০) ও দূরসম্পর্কের মামা সাইফুল (২২) ঘরে ডুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি তিনি স্বামীকে জানালে লোকলজ্জার ভয়ে থানায় অভিযোগ না করার পরামর্শ দেন স্বামী। ধর্ষিতার মা পান্না বেগম জানান, শনিবার ইতি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে গেলে অভিযুক্ত সালমান ও তার মা ঝর্ণা তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন, এবং একপর্যায়ে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। অপমান সইতে না পেরে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। প্রথমে স্থানীয় চিকিৎসক ডা. সালেহ আহম্মদ শাহীন প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে  স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করান। ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে জানায়, অভিযুক্তরা ওই এলাকায় এক মূর্তিমান আতঙ্ক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে