ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ৮ মার্চ, ১৮ রমজান রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে, অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নগর উত্তর ও দক্ষিণ এর যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতি ক্রমশ বেড়েই চলছে। রাজধানীবাসী রমজান মাসে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ে হিমশিম খাচ্ছে। বিশেষ করে, নিম্ন আয়ের মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করা এখন বিলাসিতার পর্যায়ে পৌঁছেছে। দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রয়সীমার মধ্যে নিয়ে আসতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। জরুরি সভায় উপস্থিত ছিলেন নগর উত্তর সভাপতি শেখ ফজলে বারী মাসউদ, নগর দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার, নগর উত্তর সেক্রেটারি আরিফুল ইসলাম প্রমুখ।