চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা কমিটির সভা

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৩৭ পিএম
চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা কমিটির সভা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মিনি কনফারেন্স রুমে বুধবার সকালে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান ও চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, মোঃ বিল্লাল হোসেন, শিক্ষক মোঃ জাহিদ হোসেন ও ব্যাবসায়ী মোঃ নাজমূল হাসান নান্নু প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আজিজুর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার প্রমূখ। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক উন্নয়ন ঘটাতে ব্যাপক আলোচনা হয়। এছাড়া মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও হাট বাজার মনিটরিং সহ ভেজাল খাদ্যদ্রব্য ক্রয় বিক্রয় রোধে সভায় ব্যাপক আলোচনা হয় বলে জানা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে