গাজীপুর-৪, (কাপাসিয়া) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবীর ঐকান্তিক প্রচেষ্টায় ও কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর তত্বাবধানে পৃথক তিনটি স্থানে ৪ শতাধিক অসহায় ও প্রান্তিক পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ৮ টায় কাপাসিয়া সদর ইউনিয়নের রাউৎকোনা কামিল মাদরাসা মাঠে, সকাল ১০ টায় তরগাঁও ইউনিয়নের দিগধা ফাজিল মাদরাসা মাঠে এবং ১১ টায় রায়েদ ইউনিয়নের রায়েদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত প্রতিটি খাদ্য প্যাকেজে চাল, ডাল, তেল, চিনি, বোট, মুড়ি, খেজুর সহ ১২ টি নিত্যপ্রয়োজনীয় পণ্য দেয়া হয়েছে, যার মোট ওজন ২৬ কেজি।
ইফতার ও ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪, কাপাসিয়া আসনের নবনির্বাচিত এমপি ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কাপাসিয়া উপজেলা সভাপতি আবু সায়ীদ প্রমূখ।
সাংবাদিকদের সাথে আলাপকালে নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইউবী জানান, এবারের রমজানে পর্যায়ক্রমে উপজেলার ৫ হাজার অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হবে ইনশাআল্লাহ। প্রতিবছরই সেবার পরিসর বৃদ্ধি পাবে।