মুন্সীগঞ্জের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেনসিয়াল মডেল স্কুল জুনিয়র বৃত্তি পরীক্ষায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।আজ ঘোষিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে জেলার স্বনামধন্য এ প্রতিষ্ঠানের ২৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে এর মধ্যে ৯ জন ট্যালেন্টপুল ,বাকী ১৮ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। উল্লেখ্য এ প্রতিষ্ঠান হতে ৮২ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ছিল। বিদ্যালয়ের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শরীফ উল্যাহ বলেন, শিক্ষার্থীদেও এ অর্জনের পিছনে সু-পরিকল্পিত পাঠদান,নিয়মিত মূল্যায়ন নিবিড় তত্বাবধান এবং শিক্ষার্থীদেও মানসিক বিকাশে গুরুত্ব দেয়ায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।