কিশোরগঞ্জ ইট প্রস্তুতকারী মালিক সমিতির ইফতার মাহফিল

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০৪ পিএম
কিশোরগঞ্জ ইট প্রস্তুতকারী মালিক সমিতির ইফতার মাহফিল

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ২০২৬ সম্পন্ন হয়েছে।

বুধবার জেলা শহরের সমবায় সমিতি ভবনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। 

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি  আলহাজ্ব হাফেজ মোঃ খালেকুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মোঃ মোস্তফা কামালের পরিচালনায় আলোচনায় অংশ নেন, কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল,সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা,কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাছিম খান, সহ সভাপতি ও দুদকের পিপি এড শেখ মাসুদ ইকবাল, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জি.এস. শরীফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন শোলাকিয়া ঈদগাহের ইমাম মাও আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহ। 

এসময় ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ, সুধীগণ, সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে