ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নাসিরনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। প্রথম সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নাসিরনগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি,মাদক নির্মূল,অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে সততা, নিষ্ঠা, আন্তরিকতায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এবং উপজেলার সার্বিক উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীনের সভাপতিত্বে সভায় থানার অফিসার ইনর্চাজ শাহীনুল ইসলাম সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন। উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিলের সঞ্চালনায় সভায় নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা( ভারপ্রাপ্ত) ডা: সফিকুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া,উপজেলা পল্লী বিদ্যুেতর ডিজিএম প্রকৌশলী আমজাদ হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল কাদির, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস,কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাছির উদ্দিন ভূইঁয়া,ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম,উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক একেএম আমিনুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন,উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুস সাত্তারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,প্যানেল চেয়ারম্যান,সাংবাদিক,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। সভায় মাদক নিয়ন্ত্রণ,চুরি-ডাকাতি প্রতিরোধ,কৃষিং জমির মাটি কাটা বন্ধ করা,বাল্যবিবাহ বন্ধ এবং যৌতুক নির্মূল, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করা, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় জানানো হয়, সকল ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় রয়েছে। পরে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান উপজেলা মাসিক সমন্বয় সভায় যোগ দেন।