মেহেরপুরের গাংনীতে স্ত্রী জাহানারা খাতুনকে হত্যার অভিযোগে স্বামী রেজাউল হকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রেজাউল হক গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের খাস মহল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৫ই নভেম্বর রাতে জাহানারা খাতুন স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়ি যাওয়ার পথে সেখান থেকে ধরে এনে একটি পুকুর পাড়ে শ্বাসরোধে হত্যা করা হয় এমন অভিযোগ পুলিশ জাহানারার স্বামী রেজাউল হককে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তিনি এ ঘটনায় জড়িত স্বীকার করলে পরবর্তীতে তাকে মেহেরপুর আদালতে নেয়া হলে আদালতের কাছে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দেয়। আসামী পক্ষে আলমগীর ইকবাল ও সরকার পক্ষে পিপি নজরুল ইসলাম আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।