জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ জনগোষ্টির অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে এনগেজ প্রকল্পের আওতায় নেটজ বাংলাদেশ ও ইউরোপিয় ইউনয়ন এর সহায়তায় বেসরকারী উন্নয়ন সংগঠন বারসিকের আয়োজনে পাইকগাছা উপজেলা সুশীল সমাজ সংগঠন (সিৃএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।ররিবার (২৮ জুন) সকাল ১০ ঘটিকায় বারসিক পাইকগাছা কার্যালয়ে বারসিক কর্মৗ বাবলু জোয়ারদারের সঞ্চালনায় সদস্য সচীব কাজী সিফাত উল্লাহর সভাপতিত্বে পাইকগাছা উপজেলা সিএসওর অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সুশীল সমাজের এক বছরের পরিকল্পনা করা হয়। বাস্তবায়ন ও বর্তমান কাজ সর্ম্পকে আলোচনা করা হয়। উল্লেখযোগ্য কাজের মধ্যে উপজেলার গড়ুইখালী ইউনিয়নে পানির প্লান্ট তৈরী, কপিলমুনি ইউনিয়নে পানির প্লান্ট তৈরী অগ্রণী ভূমিকা রেখেছে। এছাড়া হরিঢালী ইউনিয়নে সিকিরবিল খাল পুনঃখনন সহ আরো ৮টি খাল পুনঃখননের জন্য উদ্যোগ নিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলমান আছে বলে জানান সিএসও দলের সদস্যবৃন্দ। জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় এবং মানবাধিকার লংঘনের কারনে পাইকগাছা উপজেলায় দরিদ্র প্রান্তিক নারী-পুরুষের উন্নয়নে তারা অগ্রণী ভূমিকা রাখবেন বলে আগ্রহ প্রকাশ করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন হরিঢালী ইউনিয়ন সিএসওর সভাপ্রধান ও সদস্য সচিব সুমি আক্তার, অসীম দাস, কপিলমুনি ইউনিয়ন সিএসওর সভাপ্রধান আফরোজা বেগম, সদস্য সচিব মিন্টু অধিকারী, গদাইপুর ও রাড়ুলী ইউনিয়ন সিএসওর সভাপ্রধান ও সদস্য সচিব। এছাড়া আরো উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সিএসওর সদস্য এসএম আফজাল হোসেন, শুক্কলী দফাদার, আলমগীর হোসেন, রেশমা সুলতানা, নাসরিন আক্তার, তাহেরা পারভীন, শরীফুল ইসলাম, অখিল কুমার মন্ডল ও গনমাধ্যম কর্মী কাজী সোহাগ এবং বারসিক কর্মীবৃন্দ।।